লোড হচ্ছে...
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদস্যরা। সম্প্রতি আত্মসমর্পণকারী চরমপন্থি সর্বহারা দলের সদস্যদের দেয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
১১ দিন আগে

গাজীপুরের শ্রীপুরে ১৪৯ দশমিক ৬২৫ লিটার বিদেশি মদসহ আলমাছ হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
১৩ দিন আগে

রোববার (১ নভেম্বর) গ্রেফতার আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়ক থেকে ধাওয়া করে পার্শ্ববর্তী বুরুলিয়া এলাকা থেকে ৬৪২ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
১৪ দিন আগে

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
২০ দিন আগে

বিজিবির তথ্যমতে, গুইমারা সেক্টরের অধীন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) গত ফেব্রুয়ারি ২০২২ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করে। পরে বিধি অনুযায়ী প্রায় তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
৮ অক্টোবর, ২০২৬


